রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক

  • প্রকাশ সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারের ‘ম্যাঙ্গো লাভার’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যালয়ে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার মামলার অভিযোগে রিপন আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ম্যাঙ্গো লাভারের একজন কর্মচারী এবং প্রতিষ্ঠানটির কর্ণধার মুরাদ পারভেজের খালাতো ভাই। বাড়ি পবা উপজেলার পুঠিয়াপাড়া গ্রামে।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। ধর্ষণ চেষ্টায় সহযোগিতার অভিযোগে রিপন আলীকে আসামি করা হয়েছিল। ২৬ জুলাই রোববার দিবাগত রাতে নিজের বাড়ি থেকেই রিপন আলীকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্প্রতি রাজশাহী কলেজে পড়ুয়া ওই তরুণী তিনজনের বিরুদ্ধে পবা থানায় মামলাটি দায়ের করেন।

এতে প্রধান আসামি করা হয় ম্যাঙ্গো লাভারের কর্ণধার মুরাদ পারভেজকে (৩২)। মামলার অপর আসামি শের আলী দুলাল (৩৬) তার বন্ধু। শের আলীর বাড়ি ঢাকায়। এজাহার অনুযায়ী, রিপন আলীর মাধ্যমে শের আলী দুলালের সঙ্গে তরুণীর পরিচয় হয়। তাঁদের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল।

গত ২১ জুলাই শের আলী ঢাকা থেকে রাজশাহী আসেন। পরে নওহাটা বাজারে অবস্থিত ম্যাঙ্গো লাভারের কার্যালয়ে তাদের দেখা হয়। সেখানে শের আলী দুলাল ও মুরাদ পারভেজ ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বলে তার অভিযোগ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin