মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

  • প্রকাশ সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: People Peace Progress. The Power of Partnerships অর্থাৎ ” জনগণ শান্তি প্রগতি; অংশীদারিত্বের শক্তি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রোববার সারা দেশের ন্যায় রাজশাহী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ দিবস উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল ১০ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জিরো পয়েন্ট থেকে এর বর্ণাঢ্য র‌্যালি শুরু করে রাজশাহী কলেজে এসে শেষ হয়। পরবর্তীতে রাজশাহী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

আলোচনা সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর প্রিন্সিপাল (এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) আবু হাসান মো: তারিক, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, । অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র‌্যাব, বিজিপি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান-সহ প্রায় ৪২ টি প্রতিষ্ঠানের ৫০০ জন অংশগ্রহন করেন।

প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মূল কার্যক্রম গুলো তুলে ধরেন। শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানান এবং আত্মউৎসর্গকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশসহ অন্যান্য দেশের সকল শান্তিরক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মোৎসর্গকারী বীর শান্তিরক্ষী সদস্যদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানের সভাপতি পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বাংলায় প্রদত্ত ঐতিহাসিক ভাষণের কথা উল্লেখ করেন। বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনীর অনন্য ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুলিশের বিভিন্ন ইউনিট-সহ সেনাবাহিনী, র‌্যাব, বিজিপি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান-সহ সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে সভাপতি প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন), সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), মজিদ আলী বিপিএম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর প্রফেসর আসাবুল হক, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা; হবিবুর রহমান, বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, বিআইআরসি মেজর মোবাশ্বের হাসান খান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin