নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সদস্য রাজন ও রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক এর শশুর আলমগীর হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আলমগীর হোসেন সোমবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন ( ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর । তিনি চার ছেলে ও দুই মেয়ে, সহকর্মী, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ যোহর মরহুমের জানাযার নামাজ রাজশাহী টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন জানাযা শেষে মরহুমকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আনোয়ার আজিম আযব, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তযা ফামিন ও সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।