সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

যুুবদল নেতা টিটোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটোর আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর শালবাগানে শাহ্ মখ্দুম ও চন্দ্রিমা থানা আমরা বিএনপি পরিবার এর আয়োজনে সভায় প্রধান অতিতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শাহ্ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ এর সভাপতিত্বে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি,রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনবার্সন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

শাহ্ শক্দুম থানা বিএনপি’র সাবেক সাদারণ সম্পাদক আব্দুল মতির এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য ও সাবেক সংসদ সদস্য জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনাপি সাবেক সহ-সভাপতি শফিকুল আরশ বুলু, বিএনপি নেতা শাহিন ইকবাল ও আবুল কালাম আজাদ, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সহ-সভাপতি মাইনুল হক হারু, কৃষক দল রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, রাজশাহী মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অনান্য নেতাকর্মী ও সমর্থকগণ।

প্রধান অতিথি টিটোর বর্নাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে তার রুহের মাগফিরাত কামনা করেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin