নিজস্ব প্রতিবেদক: সকল আইনজীবীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন নির্বাচনে ভোট গ্রহন হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে খাবার বিরতী বাদে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৬৩৩জন ভোটার তাদের মতামত পেশ করেন। এই নির্বাচনে হতে এডভোকেট ইব্রাহিম হোসেন সভাপতি নির্বাচিত হয়েছে। তিনি মাত্র সাত ভোটে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী আবুল কাশেমকে পরাজিত করেন।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে এডভোকেট জমসেদ আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সেইসাথে এই প্যানেল থেকে মোট ১৬ (ষোল) জন নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ হতে নির্বাতি অন্যান্য সদস্যরা হলেন, সুনির্মল সরকার পান্না, সাদেক মিয়া, সাহাবুর রহমান ও সুমা খাতুন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক পদে এডভোকেট জমসেদ আলী। এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, জানে আলম ও এডভোকেট সানোয়ার কবির খান ইসা, সাধারণ সম্পাদক জমসেদ আলী(১), যুগ্ম সাধারণ সম্পাদক-১ (সাধারণ) আবদুল মালেক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক-২ (কল্যাণ তহবিল) এডভোকেট নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক এডভোকেট আদীব ইমাম ডালিম, লাইব্রেরী সম্পাদক এডভোকেট হাসানুল বান্না সোহাগ, অডিট সম্পাদক এডভোকেট এস. মাহবুব জুবেরী রাজু, সম্পাদক প্রেস এন্ড ইনফরশেশন এডভোকেট শাহজাহান আলী ফাহিম, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার এডভোকেট এস.এম জ্যোতিউল ইসলাম সাফী। এই প্যানেল থেকে সদস্য বিজয়ী হয়েছেন নমোট ৫জন।
সদস্য প্রার্থীরা হলেন, এডভোকেট ইয়াসিন আলী, এডভোকেট অলিউল ইসলাম, এডভোকেট গোলাম হোসেন, এডভোকেট জান্নাতুল ফেরদৌস রুপু ও নাবিলা রেজভী।