নিজস্ব প্রতিবেদক: ১৪৯ বছর পেরিয়ে ১৫০তম বছরে পা রাখলো হিরণ¥য় ঐতিহ্যের ধারক দেশসেরা রাজশাহী কলেজ। ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। ১৫০ বছরের পথ পরিক্রমায় কলেজটিতে গড়ে উঠেছে সুসংহত ও দৃষ্টিনন্দন অবকাঠামো এবং শিক্ষা সহায়ক সুন্দর পরিকাঠামো। প্রতিষ্ঠানটির নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও একাডেমিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার ফলে উন্নত ও মানসম্মত শিক্ষার প্রসারে রাজশাহী কলেজ হয়ে উঠেছে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।
শতাব্দীকাল পেরিয়ে সার্ধশত বর্ষে পদার্পণের এই গৌরবোজ্জ্বল দিনটি স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বেলুন ও ফেস্টুন উড়ানো, কেক কাটা ও আতশবাজি। প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনা আবেদিন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান ও রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সকাল সাড়ে ১১টায় কলেজ প্রশাসন ভবনের সামনে আনন্দমুখর পরিবেশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবস আনন্দ আয়োজনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন শিক্ষাক্ষেত্রে রাজশাহী কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজশাহী কলেজের প্রশাসন ভবন বিশেষ বৈশিষ্ট্য ও ঐতিহ্যকে ধারণ করে প্রতিনিয়ত নিজের পরিচয় প্রকাশ করছে। দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহী কলেজ অনন্য ও স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আরও শত শত বছর ধরে রাজশাহী কলেজ শিক্ষার আলো ছড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে ও এসডিজি-৪ এ শিক্ষা ক্ষেত্রে অঙ্গীকার পালনে রাজশাহী কলেজ পরিবার বদ্ধপরিকর। শিক্ষাক্ষেত্রে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে রাজশাহী কলেজ পরিবার সবসময় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি বিনয়াবনত চিত্তে স্মরণ করেন যাদের বদন্যতা, শ্রম ও মেধায় রাজশাহী কলেজের অগ্রযাত্রা সাধিত হয়েছে। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধান অতিথি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ১৫০তম প্রতিষ্ঠা দিবসের বিশেষ কেক কাটা হয়। এরপর সন্ধ্যা ৭ টায় আয়োজন করা হয় আতশবাজির। এসময় ১৫০টি আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি হয়।