মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র ঈদ পূণর্মিলনী

  • প্রকাশ সময় শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনার কারনে বিগত দুই বছর রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন এর কর্তৃক বড় ধরনের কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন হওয়ায় রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে নগরীর মহিষবাথান পূর্বপাড়ায় অবস্থিত আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে এই পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য মুহসিনা নিপা ও রেজাউল করিমসহ অন্যান্য সদস্য ও অত্র এসোসিয়েশন ভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও নির্বাহী পরিচালকগণ।

অনুষ্ঠানে করোনা পরবর্তী শ্রেণি কার্যক্রম পর্যালোচনা,ঝড়ে পরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে নিয়ে আসা ও শিক্ষকদের সমন্বয়ে কর্মশালার আয়োজন করা বিষয়ে আলোচান হয়। সেইসাথে কিন্ডারগার্টেন এসোসিয়েশনকে গতিশীল করার লক্ষে উপস্থিত প্রত্যেকেই মতামত পেশ করেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বিগত দুই বছরে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি বন্ধ থাকায় সব ধেকে বিপদে পড়েছেন পরিচালকগণ। কারন শতকরা ৯৫ভাগ কিন্ডারগার্টেন ভবন ভাড়ায় চালিত হয়। কারোনার কারনে মাসের পর মাস ভাড়া বকেয়া পড়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছেন পরিচালকগণ। আবার অনেকে কোনমতে টিকে আছেন। শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মালিকগণ নয়।

এর সঙ্গে জড়িত শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ কর্ম হারিয়ে বিপদে পরে আছেন। পূণরায় এই সকল প্রতিষ্ঠান চালু ও শিক্ষক ও অন্যান্য কর্মচারী-কর্মচারীদের কর্ম ফিরিয়ে দেয়ার জন্য উপস্থিত পরিচালকগণদের অনুরোধ করেন তিনি। দেশের শিক্ষার হার বৃদ্ধিতে এবং এসডিজি পুরনের লক্ষে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকারের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন সভাপতি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin