রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সনদ ও নগদ অর্থ বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সংঘবদ্ধ প্রচেষ্টা ও সততায় আনে কাঙ্খিত সফলতা’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার বেলা ১১টায় মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়াস্থ আব্দুল মজিদ মেমোরিয়াল প্রাঙ্গনে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান, রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের অর্থ সম্পাদক আলমগীর হোসেন, রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন চন্দ্রিমা থানার সদস্য সচিব ইয়াসমিন আরা ও আহ্বায়ক আনোয়ারা খাতুন।

আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্মার্ট স্কুলের পরিচালক আরিফ হোসেন, ব্লুমিং রোজ স্কুলের পরিচালক গোলাম মোস্তফা, আইডিয়াল স্কুলের পরিচালক নাহিদ হাসান তুষার, নবোদয় পাবলিক স্কুলের পরিচালক হাবিবা খাতুন। এছাড়াও প্রতিটি স্কুলের শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের মাধ্যমে প্রতিবছর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেয়া হয়। এবারেও আটশত পঞ্চাশজন নানা ক্যাটাগরীতে বৃত্তি পেয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে ঐ সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ এবং নগত অর্থ প্রদান করা হলো। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin