সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শীত জেকে বসেছে। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনর মধ্যে আরো বড় ধরনের একটি সত্যপ্রবাহ দেশের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই শীতে গরীব-অসহায় মানুষের কথা চিন্তা করে পাশে দাঁড়িয়েছে রাজশাহী ক্রিয়েটর ক্লাব। রোববার অত্র ক্লাবের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান।

রাজশাহী ক্রিয়েটর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিনহাজ ইসলাম মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের অন্তর্গত ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজপাড়া থানা সাবেক ছাত্রদল নেতা এ.এন.এম ইকবাল আহমেদ, রাজশাহী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ওয়াদুদ-উল- তাকাদ্দাছ কাজল ও শিল্পপতি ও সমাজসেবক আহমেদ আর.আই. ওহাব। এছাড়াও অত্র ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin