সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির পরিচালকের এখনো যায়নি বঙ্গবন্ধু তোষন

  • প্রকাশ সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠি কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং এর বঙ্গবন্ধু তোষন এখনো যায়নি। যার প্রমাণ গত ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা হচ্ছে তার প্রমাণ। ২৬ মার্চ বিকেলে অত্র প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা ও পরিচালক নিজেও বাংলাদেশের স্বাধীনতা সব কৃতিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়ে বক্তব্য রাখেন। তারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কোন আলোচনাই করেননি। এমনটাই অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে ঐ অনুষ্ঠানে যেয়েও সত্যতা পাওয়া যায়। সেখানকার উপস্থিত জনগণ ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠি কালচারাল একাডেমির অনেক কর্মকর্তা-কর্মচারী ক্ষুদ্ধ বলে জানা গেছে। তারা সকলেই বলেন, অত্র প্রতিষ্ঠানে পরিচালক বলে কোন পদ নেই। অথচ বিগত তত্বাবধায়ক সরকারের আমলে হরেন্দ্র নাথ সিং পরিচালক হয়ে আসেন। তিনি আসার পরে একাডেমির সকল কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। এই পরিচালক যোগদানের পরেই তার বিরুদ্ধে শুরু হয় আন্দোলন। কিন্তু তত্বাবধায়ক সরকারের এক প্রভাবশালী উপদেষ্টা তাকে শেল্টার দেন বলে অভিযোগ রয়েছে।

উপস্থিত সবাই বলেন, বিগত পতিত সরকার স্বাধীনতা নিয়ে ইতিহাস বিকৃত করেছে। তারা সব কৃতিত্ব দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু ইতিহাস হচ্ছে ভিন্ন। স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু ঘোষনা নয়, তিনি সম্মুখ যুদ্ধ করেছিলেন। তাঁর ডাকে সারাদেশের মানুষ সে সময়ে যুদ্ধে নেমেছিলেন বলে জানান তারা। এজন্য ইতিহাস বিকৃতকারী আওয়ামী লীগের দোসর হরেন্দ্র নাথ সিংকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করার দাবী জানান। সেইসাথে আদিবাসীদের ক্ষতিকারক ও অত্র একাডেমি ধ্বংসকারী পরিচালক হরেন্দ্র নাথ সিং এর কঠোর শাস্তির দাবী জানান সকলেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার। অত্র একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশাববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের ড. মুহম্মদ আলমগীর স্বপন, ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ ড. আমিরুল ইসলাম কনক, অত্র একাডেমির নির্বাহী কমিটির সদস্য শেলী প্রিসিল্লা বিশ্বাস। এছাড়াও নির্বাহী কমিটির সাবেক সদস্য যোগেন্দ্র নাথ সরেন ও কলোস্তিনা হাঁসদাসহ একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আদিবাষী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin