সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির মাতৃভাষা দিবস পালন

  • প্রকাশ সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গভীর শোক ও শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি। সোমবার প্রথম প্রহরে রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু করেন একাডেমির কর্মকর্তা-কর্মচারীগণ। পরে একইদনি বিকেল ৪টায় একাডেমির হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুশেন কুমার শ্যামদুয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। এসময়ে অন্যদের মধ্যে সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা সিদ্দিকা কবিতা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহ্জাহানসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনায় মহান মাতৃভাষার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিগণ। তারা বলেন, ভাষা আন্দোলনের ফলেই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিলো। বাঙালী নিজ মাতৃভাষা পেলেও সঠিক চর্চা করছে না। বেশীর ভাগ ক্ষেত্রে বাংলা বাদি দিয়ে ইংরেজি ভাষার চর্চা হচ্ছে। আবার ক্ষুদ্র নৃগোষ্ঠির মাতৃভাষার চর্চার ব্যবস্থা না থাকায় তাদের অনেক ভাষা হারিয়েছে। আরো ভাষা হারিয়ে যাওয়ার আসংখ্যা করছেন আদিবাসী নেতৃবৃন্দ ও গবেষকগণ। ক্ষুদ্র নৃগোষ্ঠির ভাষা রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহবান জানান তারা। শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin