বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী চন্দ্রিমা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৬৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপনের নেতৃত্বে চন্দ্রিমা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী ও জ্বালানি তেল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন তারা। নগরীর শালবাগান বিএনপি পাটি অফিসের সামনে থেকে তারা মিছিল বের বের রেলগেট সড়কসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাহ্ মখ্দুম বিএনপি পার্টি অফিসের সামনে এসে শেষ মিছিল শেষ করেন।

মিছিল সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রাজু, চন্দ্রিমা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাওসার, মেরাজ ও রিমন, ছাত্রনেতা আলামিন, যুগ্ম আহবায়ক নাহিদ, চন্দ্রিমা থানা ছাত্রদলের সদস্য রবি, চন্দ্রিমা ১৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক শুভ, ১৯নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি অভি, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক বর্ষ, দপ্তর সম্পাদক রকি, প্রচার সম্পাদক বিজয়, সদস্য মমিন ও তাপসসহ চন্দ্রিমা থানা যুবদল ও সেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ বলেন, দেশ এখন মাফিয়া ও হায়নাদের কবলে চলে গেছে। দেশে কোন প্রকার গণতন্ত্র নাই। নির্বাচন হলেই ভোট ডাকাতি করে ক্ষমতাসিন দল। এভাবে আর চলতে দেয়া হবেনা। কেন্দ্র ঘোষিত যেকোন ধরনের আন্দোলনে ছাত্রদল পাশে থাকবে বলে জানান তারা। সেইসাথে আগামী ডিসেম্বর মাসের তিন তারিখ রাজশাহী বিভাগীয় সম্মেলন সফল করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin