নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক।
আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিতু, যুগ্ম-সম্পাদক রাজিব, আবির, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ, দপ্তর সম্পাদক নূর আল আসাস, চারঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আলী, বাঘা উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকার, পবা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলামিন, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, মোহনপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক রাজ্জাক সরকার, পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন, বাঘা পৌরসভার আহবায়ক শামীম ও আড়ানী পৌরসভার আহবায়ক আশরাফ।
এছাড়াও কাটাখালী পৌরসভার আহবায়ক ফয়সাল, নওহাটা পৌরসভার আহবায়ক সোহেল, ভবানীগঞ্জ পৌরসভার আহবায়ক গনি, তাহেরপুর পৌরসভার আহবায়ক সোহেল, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বুলেট, মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল, কাটাখালী পৌরসভার সদস্য সচিব আবজাল, নওহাটা পৌরসভার সদস্য সচিব সজল, দুর্গাপুর পৌরসভার সদস্য সচিব সাকিব ও চারঘাট পৌরসভার সদস্য সচিব শামীমসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।