সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা তাঁতী দলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁতীদল কেন্দ্রীয় কমিটির প্রয়াত যুগ্ম-আহ্বায়ক কাজী রেজাউল করিম রানার স্মরণে এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহীর পবা উপজেলার বুধবার সন্ধ্যায় হরিপুর বাজারে জেলা তাঁতীদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মুহাম্মদ মহসিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“শহীদ জিয়া ছিলেন বহু–দলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তাঁর আদর্শ ধরে রাখতে হলে সাংগঠনিক শক্তিকে আরও ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন,কাজী রেজাউল করিম রানা ছিলেন তাঁতীদলের একজন সাহসী, মেধাবী ও নিবেদিত প্রাণ সংগঠক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ আমাদের আন্দোলনে শক্তি জোগাবে।

দোয়া মাহফিলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা। জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঙ্গদ খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মমর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। দেশের সাধারণ মানুষের অধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর উন্নয়ন দর্শন আজও দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সেই আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি নেতৃত্বকে দুর্বল করতে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করা হলেও জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে যে দৃঢ়তা দেখিয়েছেন, তা আমাদের অনুপ্রেরণা। আমরা তাঁর সুস্থতার জন্য নিরন্তর দোয়া করছি।

সভাপতির বক্তব্যে কুতুব উদ্দিন বাদশা বলেন, “তাঁতীদলের প্রয়াত কাজী রেজাউল করিম রানা ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তাঁতীদলের উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। তাঁর শুন্যতা পূরণ হওয়ার নয় বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওহাটা পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক আজিজুল রহমান এবং হরিপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া। এছাড়াও রাজশাহী জেলা তাঁতী দলের যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ রানা সোহেল , জেলা সদস্য সুজন আহমেদ রাজ, বিপ্লব, সোনারুল, হেলাল উদ্দিন, বুলবুল, শামীম, ফারুক ও জেলার নেতা কাজল সহ জেলা ও উপজেলা তাঁতীদলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin