নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা তাঁতী দলের সাংগঠনিক সভা সোমবার বিকেলে নগরীর মালোপাড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, তাঁতী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ ও তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং তাঁতীদল রাজশাহী মহানগরের আহ্বায়ক আরিফুল শেখ বনি।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতী দলেল যুগ্ম আহ্বায়ক এম মুঈদ খান, মাজহারুল ইসলাম, ডাক্তার শফিকুল ইসলাম, নওশাদ আলী মেম্বর, মজিবুর রহমান ও শফিকুল ইসলাম-২সহ জেলার উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড সমুহের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, কোন দলের মধ্যে আর বিভেদ রাখা হবেনা। যে বিভেদ সৃষ্টি করবে তাকে দল থেকে শাস্তি প্রদান করা হবে। উপস্থিত নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে তারা বলেন, কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন বিষয়ে আগামী শনিবার বসে সিদ্ধান্ত হবে। সেইসাথে আগামী তিন ডিসেম্বর বিএনপি’র গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারা।