নিজস্ব প্রতিবেদক: আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতার। তিনি মোটর সাইকেল প্রতিক নিয়ে জেলার এ প্রান্ত থেকে অপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন এবং ভোটারদের সাথে মতবিনিময় ও কথা বলছেন। সেইসাথে মোটর সাইকেল প্রতিকের জন্য ভোট প্রার্থনা করছেন। রোববার তিনি বাঘা ও পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে যান এবং সকতল ভোটার সাথে কথা ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী প্রচারণা কালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, রাজশাহীতে স্থানীয় সরকারের জনপ্রতিনধিদের জন্য কোন রেস্ট হাউজ নেই। অনেক স্থানীয় সরাকরের নির্বাচিত জনপ্রতিনিধিদের জরুরী প্রয়োজনে রাজশাহীতে শহরে আসতে হয়। কিন্তু তাদের থাকার জন্য কোন জায়গা না থাকায় তাদেরকে হোটেল ভাড়া করে থাকতে হয়। তিনি নির্বাচতি হলে রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ রেস্ট হাউজ নির্মাণ করবেন এবং সেখানে নির্বাচিত জনপ্রতিনধিরা সাশ্রয়ী মূল্যে উন্নমানের সেবা গ্রহণ করতে পারবেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, পিছিয়ে পড়া রাজশাহী জেলা পরিষদকে আধুনিক ও যুগোপযোগী করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ঐ সকল পদক্ষেপসমুহ সকল সদস্যদের নিয়ে বাস্তবায়নের মধ্যে দিয়ে রাজশাহী জেলা পুরষদকে একটি মডেল পরিষদ হিসেবে গড়ে তোলা হবে। যেখানে সকল সেবা এক ছাদের নিচে থাকবে। সকল পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সুষম উন্নয়ন করা হবে। জেলা পরিষদের সেবা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে সকল ভোটারের সহযোগিতা কামনা ও আবারও ভোট প্রার্থনা করেন তিনি।
প্রার্থী আখতার বাঘা উপজেলা আড়ানী পৌরসভা, আড়ানী, বাউসা ও পবা উপজেলার হরিপুর ইউনিয়নে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালান। এসময়ে ভোটারগণ বলেন, তারা জেলার লোক ভোট প্রদান করবেন। যেহেতু জেলা পরিষদ নির্বাচন সেখানে বহিরাগত কাউকে তারা গ্রহন করবেন না বলে জানান তারা।
এদিকে প্রচার প্রচারণার অবস্থা সম্পর্কে জানতে চাইলে আখতার বলেন, তিনি প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশন ও তার প্রতিটি ওয়ার্ডে একবার করে হলেও যাওয়ার চেষ্টা করছেন। তবে সময় স্বল্পতার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। ভোটারদের মতামত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রায় অধিকাংশ ভোটার তাঁর পক্ষে রয়েছেন।

তিনি বলেন সরকার দলীয় প্রার্থীর কিছু লোকজন দলীয় ক্ষমতায় অপব্যবহার করে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। কোন কোন জায়গায় তাঁর নেতাকর্মী ও সহযোগিদের শারীরিকভাবে নির্যাতন করছে সরকার দলীয় লোকজন। যা এই নির্বাচনের রিটার্নিং অফিসারের সর্বদা দেখা উচিত বলে মনে করেন। কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলে তিনি ভোটারদের দোয়ায় এবং প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান হবেন বলে আশা ব্যাক্ত করেন প্রার্থী আখতারুজ্জামান ।