মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। ৯টি উপজেলার ৯০জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের প্রতিজনের মাঝে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে নিজ সভাকক্ষে শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের পরিচালক এনামুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তাঁর জানা মতে রাজশাহী বিভাগের ৮টি জেলা রয়েছে, তার মধ্যে মাত্র দুইটি জেলা পরিষদ নিজেদের অর্থ থেকে এই শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এই দশ হাজার টাকা খুব বড় বিষয় নয়। শিক্ষার্থীদের জেলা পরিষদে ডেকে এই সুন্দর পরিবেশে তাদের সম্মানিত করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, দশ হাজার টাকা একটি টোকেন মাত্র, এটা তোমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরনা হয়ে থাকবে। তবুও এই অর্থ তোমাদের অনেক কাজে আসবে। তোমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই অর্থ ব্যবহার করতে পারলে তোমাদের বাবা-মা এর উপর থেকে অনেক চাপ কমে যাবে।

চেক বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী সরকার তাঁর বক্তব্যে বলেন, তিনি যতদিন রাজশাহী জেলা পরিষদের দায়িত্বে থাকবেন, ততদিন এই সকল দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সাহায্য করে যাবেন। তিনি বলেন, জেলা পরিষদের সকল কমকর্তা অক্লান্ত পরিশ্রম করে ৯টি উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থীদের বেছে নিয়েছেন।

তোমরা ভালো রেজাল্ট করে পরিষদে আসবে, তোমাদের জন্য অবশ্যই কিছু করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীদের জন্য সব সময় তাঁর দুয়ার খোলা থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান ও সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ। এছাড়াও দুইজন শিক্ষার্থী তাদের অনুভুতি প্রকাশ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin