বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেল্ াবিএনপি’র আয়োজনে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বাংলাদেশের মহান স্বাধীনতার অমর ঘোষক, স্বাধীনতাযুদ্ধের এক ও এগারো নম্বর সেক্টরের কমান্ডার, স্বাধীনতাযুদ্ধের প্রথম ব্রিগেড জেডফোর্সের কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের আর্কিটেক্ট, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, ভিশনারি নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান আলোচক ছিলেন ড.এম গোলাম আরিফ। বিশেষ অতিথি ছিলেন ড. সোবহান হিরা, জেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান আলম, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, তাজমুলতান টুটুল, সদর উদ্দিন, তোফায়েল হোসেন রাজু, সাইদুর রহমান মন্টু ও আলী হোসেন।

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন পবা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন, দূর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়ের হোসেন, পুঠিয়া বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, মহিলা দলের সাধারণ সম্পাদক রুমানা হোসেন, তাঁতী দলের আহ্বায়ক কুতুবউদ্দিন বাদশা ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। দোয়া পরিচালনা করেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু।
প্রধান অতিথির বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোশহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin