বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক সহ ৫৮জন নেতাকর্মীর অন্তর্বতীকালীন জামিন বহাল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ ৫৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ও ফরমায়েশি মামলায় অন্তর্বতীকালীন জামিন বহাল রেখেছেন রাজশাহী সিনিয়র জেলা দায়রা জর্জ কোর্টের বিচারক। আবু সাঈদসহ সকল আসামী উচ্চ আদালতে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। বৃহস্পতিবার শেষ দিনে তাঁরা অত্র কোর্টে আত্মসমর্পন করলে উভয় পক্ষের শুনানী শেষে উচ্চ আদালতের ন্যায় এই কোর্টও জামিন বহাল রাখেন এবং আগামী মাসের ১৩ তারিখ শুনানীর দিন ধার্য করেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ চাঁদ বলেন, এই মামলা সম্পূর্ন ভিত্তিহীন বিধায় বিজ্ঞ বিচারক তাঁদের জামিন বহাল রাখছেন। যে কারনে এই মামলা দেয়া হয়েছে তা তারা করেননি। সম্পুর্ণ সাজানো মামলা দাবী করে তিনি বলেন, অবশ্যই সত্যের বিজয় হবে। আর জনগণের অধিকার আদায়ের যে আন্দোলন চলছে তা কোনভাবেই দমানো যাবেনা বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin