নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপি’র অন্তর্গত দূর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনের দিন তারিখ ঘোষনা করা হয়েছে। সেইসাথে ঐ সকল কমিটি গঠনের জন্য জেলা আহ্বায়ক কমিটি থেকে জেলা বিএনপি’র সদস্য সাইদুর রহমান মুন্টুকে একজন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এ নিয়ে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক বরাবরে দূর্গাপুর উপজেলার ইউনিয়ন বিএনপি শাখার ২নং কিসমত গণকৈড় ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড বিএনপি’র কোষাধ্যক্ষ কালিপদ সরকার, সদস্য আনিসুর রহমান ও ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আলিম।
৩নং পানানগর বিএনপি শাখার বিএনপি নেতা রকিবুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মামুনুর রশিদ ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সিপন মন্ডল। ৫নং ঝালুকা ইউনিয়ন বিএনপি’র কর্মী জাহাঙ্গীর, আহ্বায়ক কমিটির সদস্য দুলাল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মালেক, ৬নং মড়িয়া ইউনিয়ন বিএনপি শাখার আহ্বায়ক তাইজুল ইসলাম, সদস্য সচিব হুমায়ুন কবীর ও দূর্গাপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মেনুজ ও ৭নং জয়নগর ইউনিয়ন বিএিনপি শাখার সদস্য মোস্তাফিজুর রহমান খান, আসাদুল রহমান ও সুমনুর রশিদ স্বাক্ষরিত লিখিত অভিযোগ ও মুন্টুকে কমিটির গঠনের সদস্যপদ থেকে বাদ দেয়ার জন্য জেলা বিএনপি’র আহ্বায়ক বরাবরে লিখিত আবেদন করেছেন তারা।
লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন মুন্টু একজন বিতর্কিত ব্যক্তি। শুধু তাইনয় তিনি দলীয় ও ব্যক্তিগত কারনে বিতর্কিত হিসেবে পরিচিত। এছাড়াও মুন্টু আসন্ন উপজেলা কমিটির প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিজেকে উপজেলা কমিটিতে বিজয়ী করার লক্ষে ইউনিয়ন বিএনপি কমিটিতে নিজের লোককে নিয়ে আসতে পারেন। তার নিপপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।
এই অবস্থায় সাইদুর রহমান মুন্টুকে জেলা প্রতিনিধি থেকে পরিবর্তনের জন্য দাবী জানান তারা। সেইসাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুস সালাম ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এর দৃষ্টি আর্কষন করেন তারা।
এ বিষয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর মোবাইল ফোন বন্ধ এবং সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার মোবাইল কল রিসিভ না করায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।