সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা মহানগর তারেক জিয়ার প্রজন্ম দলের আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ও মহানগর তারেক জিয়ার প্রজন্ম দলের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে রাজশাহী কোর্ট ঢালান মোড়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগ, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও তারেক জিয়ার প্রজন্ম দলকে আরো বেগমান করার জন্য এই আলোচনা সভা ও জুলাই আগস্টে শহীদদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা। রাজশাহী জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং রাজশাহী মহানগর তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি মাহামুদ হোসেন সম্রাট ও সাধারণ সম্পাদক সিয়াম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঈদ খান, রাজশাহী মহানগর তারেক জিয়ার প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন রেকাত, রাজশাহী জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ওয়ালী আহাদ, রাজশাহী মহানগর প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মিনাল ও রাজপাড়া থানা কৃষকদলের সদস্য সচিব টিটু।

এছাড়াও রাজশাহী জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক ওয়াহিদ মুরাদ, দপ্তর সম্পাদক সোনারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা বেগম ও সহ-প্রচার সম্পাদক আসলাম ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin