নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের আয়োজনে রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বার্ষিক প্রতিবেদক পেশ করেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে ঢাকা এর সভাপতি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম.পি, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন মোহাম্মদ আমিনুল হক, রাজশাহী মহানগর দায়রা জজ কোর্ট এর পিপি এডভোকেট মুসাব্বিরুল ইসলাম, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এর সাধারণ সম্পাদক মতিউল হক টিটো ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীর আঞ্চলিক কমিটির সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক।
এছাড়াও রাজশাহী ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডলসহ অত্র শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য এবং সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক আয় ব্যায়ের হিসাব উপস্থাপন ও বর্তমান কমিটির বিদায় এবং আগামীতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়।
সভায় সংসদ সদস্য শাহজাহান খান বলেন, আগামীতে সৎ ও যোগ্য ব্যক্তিদের কমিটিতে আনার জন্য ভোট প্রদান করতে হবে। সেইসাথে ইউনিয়নের নামে উত্তোলনকৃতদ অর্থ সঠিক ভাবে কাজে লাগানো এবং শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকদের জন্য এই অর্থ ব্যয় করার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, শ্রকিরা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। তারা ভাল থাকলে দেশ ভাল থাকবে বলে উল্লেখ করেন তিনি।