নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি’র নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রাজশাহী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে নগরীর সাগরপাড়া বটতলা মোড় থেকে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানী বাজারে এসে মিছিল শেষ করেন। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেরা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন। সদস্য সচিব রেজাউল করিম টুটুল এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন ও গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম ইমন ও চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিনসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনে নিশ্চিৎ পরাজয় চিন্তা করে আবারও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হত্যা শুরু করেছে এই সরকার। সেইসাথে তারা পুরো দেশব্যাপি সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে। তারা আরো বলেন, বদিউজ্জামান ধনি এলাকায় একজন জনপ্রিয় নেতা ছিলেন। তিনি এলাকায় শান্তি বজায় রাখতে সর্বদা কাজ করে যেতেন। এছাড়াও তিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি। এটা অত্র এলাকার আওয়ামী সন্ত্রাসীরা সহ্য করনতে না পেরে তাঁকে হত্যা করেছে বলে উল্লেখ করেন তারা।
বক্তারা আরো বলেন, শুধু ধনি নয় দেশব্যাপি আওয়ামী সন্ত্রাসীরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে একের পর এক বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম, ও নির্যাতন করলেও কোন প্রতিকার নাই। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে এই সরকারের অপসারন প্রয়োজন। এই ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে খুব দ্রুত সময়ের মধ্যে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর এই আন্দোলনে সবাই অংশগ্রহন করার আহ্বান জানান নেতৃবৃন্দ।