মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা যুবদলের শোক র‌্যালি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জের যুবদল নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে শোক র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী লোকনাথ স্কুলের সামনে থেকে নেতাকর্মীরা শোকর‌্যালি শুরু করে সাহেব বাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশ ও দোয়া করেন। এই শোকর‌্যালি এক পর্যায়ে বিক্ষোভ মিছিলের রুপান্তরিত হয়।

শোকর‌্যালি ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো এর সঞ্চালনায় র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান ও অধ্যাপক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ জেলা যুবদলের বিভিন্ন থানা, পৌরসভা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সরকার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আন্দোলনে ভীত হয়ে পড়েছে। এ কারনে পুলিশ লেলিয়ে দিয়ে পাখিরমত করে নেতাকর্মীদের হত্যা করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও আটক করে অমানষিক নির্যাতন শুরু করেছে। এভাবে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবেনা। আগুন জ্বলতে শুরু করেছে। এই আগুন সরকার পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে থামবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, আর একটি নেতাকর্মীকে যদি এই সরকার হত্যা করে তাহলে যুবদল আর বসে থাকবে না। হত্যার বদলে হত্যার পথ তারা বেছে নেবে। তিনি বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে নিহত সকলের রুহের মাগফিরাত ও বেগম জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin