মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্থিত হয়। শুক্রবার বিকেল ৫টায় নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পূণ:-প্রবর্তক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন এবং স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন ও সাংগঠনিক বিষয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি নুশরাত এলাহী রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ইমন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের আহ্বায়ক আল-আমিন সরকার টিটো, সাবেক যুগ্ম আহ্বায়ক মিলন ও স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম রাসু।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসলাম মালিথা, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মইদুল ইসলাম ও শামিম আহম্মেদ শাকিল, দপ্তর সম্পাদক রঞ্জু আহম্মেদ রঞ্জু ও শিশু বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদসহ ২৩টি ইউনিটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারন জীবনযাপন করতেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেইসাথে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষে তিনি কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য নানাবিধ কর্মসূচী গ্রহন করেন। কৃষিতে উৎপাদন বাড়ানোর জন্য খাল খনন থেকে শুরু করে গভীর নলকুপের ব্যবস্থা করেন তিনি। সেইসাথে দেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে এবং দেশের যুবসমাজকে বেকারত্বের হাত থেকে রক্ষা করতে তিনি গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা ও ফ্যাক্টরী গড়ে তোলেন।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট কখনো কারো প্রতি হিংসা করতেন না। তিনি সবাইকে নিয়ে দেশের উন্নয়নের কথা বলতেন। সেই দলের কর্মী হয়ে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে হিংসা বিদ্বেস ভূলে একসাথে কাজ করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবারের মৃত ব্যক্তিদের এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সুস্থ্যতা ও রুহের মাগফিরাত কামনা এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin