নিজস্ব প্রতিবেদক: ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই স্লোগান নিয়ে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
আজ সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলু, মানজাল হোসেন ও সামাদসহ আরো নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেক লীগের সিনিয়র সহ-সভাপতি সারওয়ার হোসেন পলাশ। সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক মোফাজ্জল হক নাসিম।