সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী তানোর উপজেলায় অবসরকালীন শিক্ষক-কর্মচারীগণের মাঝে চেক বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষক সমিতি, রাজশাহী তানোর উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক ভোজ, অবসরকালীন শিক্ষক কর্মচারীগণের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় তানোর উপজেলার কলমা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা   এডভোকেট ভোকেট  এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক  হজরত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রাশিসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দীন এবং বারী’র সদস্য সচিব সাহাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা শাখা বারী’র সভাপতি  আহসান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বলেন, এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিও একসময় শিক্ষকতা করেছি। শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা।
তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষকরা ধীরে ধীরে আদর্শ ও নৈতিকতা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। যতদিন যাচ্ছে, সমাজে শিক্ষকদের নৈতিক অবস্থান কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে। তাই শিক্ষকদের নিজ নিজ মর্যাদা ও সম্মান অটুট রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের জাতীয়করণের দাবির সঙ্গে আমরা একমত। এই যৌক্তিক দাবি আমি সরকারের কাছে উপস্থাপন করব।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, যা অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।
শেষে  রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষকদের জন্য যতটুকু করা সম্ভব, তা করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
আলোচনা সভা শেষে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin