মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী তালাইমারীর নাবীল জামে মসজিদে প্রবেশে বিড়ম্বা

  • প্রকাশ সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর তালাইমারী থেকে কাঁটাখালি পর্যন্ত সড়ক অযান্ত্রিক লেন সহ চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গত বছরের ১৯ অক্টোবর এ কিাজের উদ্বোধন করেন তিনি। রাস্তার সাথে ড্রেনের কাজ করার লক্ষে চলতি বছরের গত জানুয়ারী মাসের মাঝামাঝি তালাইমারী মোড়ের মাজেদা কমপ্লেক্স থেকে খনন কাজ শুরু হয়। কিছুটা ড্রেনের কাজ হওয়ার পরে কাজ অসম্পূর্ণ রয়ে যায়।

এদিকে তালাইমারী মোড়ে নাবীল জামে মসজিদের সামনেও ড্রেন করার জন্য খনন করলেও এখন পর্যন্ত ড্রেনের কাজ সম্পূর্ণ না হওয়ায় বর্তমানে মসজিদে যাতায়াত ও নামাজের ভীষণ অসুবিধার সৃষ্টি হয়েছে। এনিয়ে স্থানয়ী ও ভ্রাম্যমান মুসল্লীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একাধিক মুসল্লী ও স্থানীয় ব্যক্তিরা বলেন, অসম্পূর্ণ ড্রেনের গর্তে পানি জমে থাকায় দূর্গন্ধ ছড়াচ্ছে এবং মশা মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। রাতে তারাবীর নামাজ ছাড়াও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাওয়া আসার সময় সরু রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। সেইসাথে দুর্গন্ধে নামাজ আদায় করাও কষ্টকর হয়ে পড়েছে। সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে ড্রেনটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin