সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মানদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৪০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মা নদীতে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর দুই মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। সেখানে মোট আট থেকে দশ জন কিশোর নদীতে গোসল করতে নেমেছিল। চারজন উঠে এলেও দুজন পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

মৃত দুই শিক্ষার্থী বড়কুঠি এলাকার সারিকের ছেলে নীরব (১৫) এবং একই এলাকার সায়েদের ছেলে সায়ল (১৫)। সায়ল রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুলে এবং নীরব লোকনাথ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বড় কুঠির কাছে পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদ এই তিন বন্ধুসহ আট থেকে দশ জন গোসল করছিল। এদের মধ্যে হঠাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন। এ সময় সাজেদকে উদ্ধার করে তারা দুইজন পানিতে ডুবে যায়। সাজেদ পাড়ে উঠে আসে।

ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা কেউ সাতাঁর জানেনা বলে ওসি জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin