সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ন্যাশনার হার্ট ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচেন মান্নান, খোকন, হাসেন আলী পরিষদের নিরঙ্কুশ বিজয়

  • প্রকাশ সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী ত্রি-বার্ষিক নির্বাচনের আব্দুল মান্নান, খন্দকার মিজানুর রহমান খোকন ও হাসেন আলী পরিষদের নিরঙ্কুশ বিজয়। রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হয়। ভোট শেষে গণনা শুরু হয়। গণনা শেষে অত্র প্যানেলকে নির্বাচন কমিশনার জুয়েল আহমেদ বিজয়ী ঘোষনা করেন। সভাপতি হিসেবে আব্দুল মান্নান পেয়েছেন ৩২৬ ভোট, তাঁর নিকটতম প্রতিদন্দি অধ্যাপক ডাক্তার আতাহার আলী পেয়েছেন ৬ ভোট, সহ-সভাপতি হিসেবে হাসেম আলী পেয়েছেন ৩১৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার মিজানুর রহমান খোকন পেয়েছে ২৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদন্দি অধ্যাপক ডাক্তার শাহ বদরুদ্দোজা পেয়েছে ৭১ ভোট।

প্যানেলের বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাকসুদুল করিম, খন্দকার এনায়েত হোসেন বাবু, অধ্যাপক হাসনীন খালেক, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী (বিনা প্রতিদন্দিতা নির্বাচিত), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম(বিনা প্রতিদন্দিতা নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ মামসুল হুদা, স্বাস্থ্যসেবা সম্পাদক ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক এ কে মাসুদ।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডাক্তার শাহাদৎ হোসেন রওশন, ডাক্তার ওয়াসিম হোসেন, ডাক্তার এম মুর্শেদ জামান মিঞা, প্রফেসর ডাক্তার আবু বকর সিদ্দিক, এনামুল হক, প্রফেসর ডাক্তার লতিফুর রহমান (অপু), খোন্দাকার আবুল কাসেম, সেলিম রেজা খান, ডাক্তার মনিরুল হক, অধ্যাপক ডাক্তার মুহাম্মদ আতাউল হক, আককাস আলী, সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু ও ডাক্তার গাজীউল আলম রুমী।

নির্বাচনে সহকারঅ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল আবছার সবুজ ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মনজুর কাদের। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৭৯৮টি। এরমধ্যে ৪৫১ ভোট কাস্ট হয়। এরমধ্যে ৬২ভোট বাতিল হয়। সর্বোশেষ ৩৯৮ ভোট টিকে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin