বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশ লাইনস্ এ ফিতা কেটে ‘পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেন। পরে তিনি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় রাজশাহী অঞ্চলে শতাধিক পুলিশ সদস্য শহীদ হয়েছেন। তাদের বীরত্বগাঁথা ও দেশপ্রেমের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘর প্রতিষ্ঠার করা হলো। এর মাধ্যমে শহীদদের স্মরণ করা হচ্ছে। তাদের অবদান কখনো ভুলবে না বাংলাদেশ।

জাদুঘর উদ্বোধন শেষে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন করে। পরে শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেন তিনি। জীবনের ঝুকি নিয়ে জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাস দমনে পুলিশ সফল হয়েছে উল্লেখ করে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মাদকদ্রব্য আমাদের দেশে তৈরী না হলেও পাশের দেশ থেকে সেগুলো আসছে। মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। এটি শুধু সরকার বা আইন শৃংখলা বাহিনীর একার পক্ষ করার সম্ভাব নয়। সমাজ মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

রাজশাহীতে সাংবাদিক নির্যাতন সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এ ব্যাপারে পুরোপুরি অবগত নই। আমি বাইরে ছিলাম। আমি ঘটনাটি শুনেছি। তদন্তের আগে বলতে পারব না। তবে যারা অপরাধ করেছেন, নিশ্চয় তাদের আইনের মুখোমুখি হতে হবে। তদন্তের প্রয়োজন। তদন্ত হয়ে নিক, একটু অপেক্ষা করুন। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরাকানের রোহিঙ্গা সম্প্রদায়কে উচ্ছেদ করা হয়েছে। ১২ লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আছে। এখন শুনছি, আরাকান আর্মি নামের আরেকটা গোষ্ঠীর সঙ্গে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হচ্ছে। তাদের যখন অ্যাটাক করতে যাচ্ছে, তখন কিছু কিছু গোলা আমাদের এখানে এসে পড়ছে। তিনি আরো বলেন, ‘সীমান্তে এভাবে গোলা আসার ব্যাপারে আমাদের বিজিবি স্ট্রং প্রটেস্ট জানিয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঐ দেশের অ্যাম্বাসেডরকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। আশা করি, এই ধরনের গোলাগুলি বন্ধ হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদ ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। এছাড়াও আওয়ামী লীগের রাজশাহী মহানগর ও জেলার নেতৃবৃন্দ এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin