মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির আলোচনা সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৪৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ভদ্রা এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির আহবায়ক, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির সদস্য সচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না।

উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দীন, নাটোর জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম শুভ, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হক রিয়াদ সহ নেতৃবৃন্দ।

সভার সভাপতি মিজানুর রহমান মিুন বলেন, সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা হয়ে মানুষ মাববেতর জীবনযাপন করলেও সরকারের পক্ষ থেকে তেমন কোন সাহায্য সহযোগিতা দেয়া হয়নি। রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও এখন পর্য়ন্ত মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। অথচ তারা নিজেদের ইগো ধরে রাখতে বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে কোটি কোটি টাকা খরচ করে পদ্মা সেতু উদ্বোধন করলেন। অথচ এই পদ্মা সেতুতে ঐ বানভাসী মানুষের টাকাও রয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি বানভাসী মানুষের পাশে থাকলেও এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীদের চোখে পড়েনা। তারা শুধু ঘরের মধ্যে বসে থেকে মুখে নিজেদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন, আর বিএনপি’র বিরুদ্ধে কুৎসা করেন। তিনি বলেন, বর্ষা মৌসুম এখনো শেষ হয়নি। আগামীতে রাজশাহী বিভাগ তথা উত্তর বঙ্গে বন্যা হলে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঝাপিয়ে পড়বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন নির্দেশনা রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আগামীর জন্য প্রস্তুত থাকতে সবাইকে পরামর্শ দেন। সেইসাথে ঈদের পরে সরকার পতনের একদফা আন্দোলনে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin