নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বেসরকারি কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ৯ম ত্রি-বার্ষিক সম্মেলন আজ বুধবার অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে সমিতির সভাপতি অধ্যক্ষ ড. গোলাম মাওলার সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাবেক অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ, সাবেক অধ্যক্ষ রাজকুমার সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, আফরোজা আহমেদ, উপাধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যাপক সেরাজুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আজিজ মন্ডল ও অধ্যাপক আব্দুল মান্নান। এছাড়াও সম্মেলনের বিভিন্ন বেসরকারী কলেজের অন্যান্য শিক্ষক ও অত্র সমিতির সদস্যবৃন্দ।

প্রধান অতিথি বলেন, এই সংগঠন গঠন করায় শিক্ষকদের অনেক সুবিধা হয়েছে। তাঁর নিজেদের বিপদ আপদ ও প্রয়োজনের জন্য অর্থ ডিপোজিট করতে পারছেন। কারন অবসর গ্রহনের সময় বেসরকারী শিক্ষকরা খালি হাতে বিদায় নেন। এই সংগঠন করায় এখন তারা বিদায়র সময় কিছু হলেও সাথে অর্থ নিয়ে যেতে পারছেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। শিক্ষার মান উন্নয়ন সহ সকল সাংগঠনিক কাজে সম্পৃক্ত থাকার বাসনা ব্যক্ত করে তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন। মহতী এই সংগঠনের সাফল্য ও কলেবর বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে রাজশাহী পুলিশ লাইনস্ শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. গোলাম মাওলাকে সভাপতি ও শাহ্ মখ্দুম কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়।