সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি নেতা রফিক আর নেই

  • প্রকাশ সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত বোয়ালিয়া থানা পূর্ব বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ইন্তেকাল করেছেন(ইন্না—– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি দুই কন্যা, স্ত্রী, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি কিছুদিন পূর্বে রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টায় ইন্তেকাল করেন। আজ রোববার টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। কখন জানাযা অনুষ্ঠিত হবে সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত না হওয়ার সময় উল্লেখ করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিৎ করেন বোয়ালিয়া থানা(পূর্ব) বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin