বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বোয়ালিয়া থানা বিএনপি’র পদযাত্রা

  • প্রকাশ সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীর মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শরিবার বিকেলে পদযাত্রা অনুষ্ঠিত হয়। নগরীর সোনাদিঘীর মোড় হতে থেকে গ্যাস, বিদ্যুৎ. চাল, ডাল, তেল ও আটাসহ নিত্যপ্রয়োজীনয় দ্রব্য সার ও ডিজেল, কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবী আদায়ের লক্ষে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ পদযাত্রা শুরু করে সাহেববাজারর জিরো পয়েন্ট হয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে রানী বাজার যেয়ে শেষ করেন।

পদাযাত্রা পূর্ব সমাবেশ ও পদযাত্রায় সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন িিবএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন।

এছাড়াও জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সৌরভ, সদস্য সচিব রেজাউল কমিসরি টুটুল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইনসাম জনি ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমনসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin