নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রদলের আয়োজনে রোববার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল হয়। বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান বিনা ভোটের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হত্যার হুমকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীসহ সাধারণ ছাত্র ছাত্রীদের শান্তিপূর্ণ মিছিলে, ছাত্রলীগের অস্ত্রধারী গুন্ডা বাহিনী হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
নেতৃবৃন্দ নগরীর কেদুর মোড় থেকে মিছিল বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় কেদুর মোড়ে গিয়ে মিছিল শেষ করেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজীব নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত, জুয়েল, পিন্টু, রানা, পিয়াস,সহ-সাংগঠনিক সম্পাদক রনি, সেতু , রাজন, বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রদলের যুগ্ম আহবায়ক পান্না , সিফাত, সাব্বির, আগুন, রাহাত, শুভ ও সদস্য হামজা।
আরো উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সোহান, সিনিয়র সহ-সভাপতি তাইফ, সাধারণ সম্পাদক হৃদয়, সাংগঠনিক সম্পাদক শুভ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক রাব্বানী ২১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাকিব, সিনিয়র সহ-সভাপতি সিয়াম, সাধারণ সম্পাদক পিয়াল, সাংগঠনিক সম্পাদক সেতু, সিনিয়র যুগ্ম সাধারণ মিম, ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সিজার, সাধারণ সম্পাদক মিসর, সাংগঠনিক সম্পাদক আযম, ২৪ নং ওয়ার্ড সভাপতি তোফা, সিনিয়র সহ-সভাপতি সজল, সাংগঠনিক সম্পাদক রিহান, সিনিয়র যুগ্ম সাধারণ ঋত্বিক, ২৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সজীব, সাংগঠনিক সম্পাদক তানিম, সিনিয়র যুগ্ম সাধারণ রনক, ২৭ নং ওয়ার্ড (উওর) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সিজু, সাধারণ সম্পাদক সোহাগ ও ছাত্রনেতা সাকিবসহ অনান্য নেতাকর্মী।