বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর ও জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান

  • প্রকাশ সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে রোববার বেলা ২টায় রাজশাহীতে প্রতিবাদ মিছিল ও আলুপট্টিতে অবস্থান কর্মসূচী পালিত হয়। বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা এবং বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে এই কর্মসূচী পালন করেন তারা।

রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ এর পরিচালনায় অবস্থান কমসূচী ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি জহির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার,সদস্য সচিব আল আমিন।

আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিউল ইসলাম সজিব, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তর, মাহমুদুল হাসান রূবেল, হুমায়ন আহমেদ, বেদার উদ্দিন বিদ্যুৎ, ফায়সাল আহমেদ, মতলেব হোসেন, সদস্য আসলাম হোসেন, হাসেম আলী, পলাশ আহমেদ সহ সকল থানা,শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অবস্থান শেষে তারা আলুপট্টির মোড় থেকে পতিবাদ মিছিল বের করেন। মিছিল নিয়ে নগরীর তারা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ করেন। এ সময়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin