বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী মহানগর কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে সাংগঠনিক বিষয়ে আলোচনা ও ইফতারের আয়োজন করা হয়। বুধবার বিকেল ৫ টায় নগরীর উপশহর এলাকার সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জুবায়ের হোসেন ইসমাইল হোসেন ও সৈকত।

এছাড়াও সদস্য রুপক, জাহাঙ্গীর হোসেন বাবু বোয়ালিয়া থানার (পশ্চিম ) আহ্বায়ক শামীম হোসেন, বোয়ালিয়া থানার পূর্ব আহ্বায়ক ডা. সোহরাব হোসেন অপু, শাহ্ মুখদম থানার আহ্বায়ক সাহিদুর রহমান সাজু, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, রাজপারা থানার আহ্বায়ক মোনতাজুল ইসলাম ডাবলু, চন্দ্রিমা থানার আহ্বায়ক মুনু ও কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক রমজান সহ মহানগর, সকল থানা ও ওয়ার্ড কৃষক দলের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি তার আলোচনা বলেন, দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার চলমান। আর এই সরকারে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সরকারকে টিেিক রাখতে হলে সবাইকে সততার সাথে চলতে হবে। কৃষকদল রাজশাহী মহানগর ও তার অন্তর্গত কোন কমিটি এবং সাধারণ সদস্যরা কোন প্রকার অন্যায় কাজের সঙ্গে লিপ্ত ছিলোনা। এই ধারা আগামীতেও বজায় রাখতে হবে। সেইসাথে কোন প্রকার সন্ত্রাস, চাঁদাবাজী, দখরদারী, ও ভূমিদস্যুতার মত ঘৃন্য কাজ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা, আরাফাত রহমান কোকো ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী এডভোকেট কবীর হোসেনসহ মৃত সকল মুসলিম এর আত্মার মাগফিরাত কামনা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin