বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ছাত্রদল এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহিলা কলেজের মোড় হতে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করে সোনাদীঘি দিয়ে সাহেববাজার জিরো পয়েন্টসহ নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন তারা। রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্ত্তুযা ফামিন ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।

আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈকত পারভেজসহ রাজশাহী মহানগর ছাত্রদলের অন্তর্ভুক্ত বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজিব, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম সানি, রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল, রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, মতিহার থানা উত্তর সদস্য সচিব সোহেল রানা ও বোয়ালিয়া পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব নিহাল আহম্মেদ রায়হানসহ সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তিার দাবী জানান। সেইসাথে এই ঘটনার তীব্র নিন্দা জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin