বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর শাখার আয়োজনে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ রায় এর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে রাজশাহী মহানগর ছাত্রদল এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

ছাত্রদল নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ মোড় হতে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ। এসময়ে মহানগরীর সকল থানা, শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতি বলেন, এই সরকার নিজের ক্ষমতা আরো দীর্ঘস্থায়ী করতে এভাবেই বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,বহুদলীয় গণতন্ত্রের কালজয়ী পুরুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের অন্যান্য সদস্যদের নামে মিথ্যা মামলা ও সাজানো রায় প্রদান করছে। এই রায় বাংলাদেশের জনগণ মানে না এবং কোনদিন মানবেও না। এই ফরমায়েশি রায় ও মিথ্যা মামলা প্রত্যাহর না করলে আগামীতে রাজশাহী মহানগহর ছাত্রদল আরো কঠোর কর্মসূচী দেবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ রায় এর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে রাজশাহী জেলা ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল- আমিন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, জেলা ছাত্রদল এর সহ-সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম আতা, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, গোলাম মাওলান প্রিন্স, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ আহম্মেদ পলাশ, আলসাইফ জীবন, বাগমারা উপজেলা ছাত্রদলের সদস্য আতিক ও রায়হানসহ রাজশাহী জেলার অধিনস্ত ২৩ টি ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin