নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষার্থী ও অন্যান্য শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুর্ত্তুযা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজিব, মতিহার থানা দক্ষিণ থানা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম কনক, রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক মোমিনুল ইসলাম রনি।
এছাড়াও বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহম্মেদ সোহান, চন্দ্রীমা থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফ সরকার রাব্বি ও বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নিহাল আহম্মেদ রায়হানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।