সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর ছাত্রদলের প্রতিকী অনশন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৪৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিকী অনশন অনুষ্ঠিত হয়। শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খবার পরিবেশন নিশ্চিত করার দাবীতে নগরীর ভূবনমোহন পার্কের শহিদ মিনারের সামনে এই অনশন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে এই অনশন। অনশন কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রতিথি হিসেবে উপস্থিত থেকে অনশন ভাঙ্গান জাতীয়তাবাদী নারী ও শিশু অধিকার ফোরামের রাজশাহী মহানগরের সভাপতি ও রুয়েটের প্রফেসর আকতার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তন্ময়, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সৌরভ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ বীন তারেক, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাাদুজ্জামান আসাদ, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান ডলার ও সদস্য সচিব পারভেজ ইসলাম মুকুল, মতিহার থানার (দক্ষিণ) থানা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম কনক, সদস্য সচিব পিয়ারুল ইসরাম পিয়াল, চন্দিমা থানার থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন ও সদস্য সচিব আরিফ সরকার রাব্বি, রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল ও সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো, রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, নিউ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সাব্বির আহম্মেদ অন্তর ও মতিহার থানা (উত্তর) ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম পাখি ও সদস্য সচিব সোহেল রানা এবং সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ প্রতিটি থানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটের ছাত্রদল নেতাকর্মী।

প্রধান অতিথিসহ উপস্থিত ছাত্রনেতৃবৃন্দ শাহ্ জালাল বিশ্ববিদ্যালের ভিসির দ্রুত পদত্যাগ দাবী করেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করেন। সেইসাথে তারা এ বিষয়সহ যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। বক্তব্য শেষে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোকোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ্য অন্যান্য নেতৃবৃন্দর সুস্থ্যতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমানসহ মৃত সকল নেতাকর্মী ও মুসলিম সকল ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin