নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলের শান্তিপুর্ন মিছিলে ছাত্রলীগের ক্যাডারদের গুলিবর্ষন ও সশস্ত্র হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব এই বিক্ষোভ মিছিল করেন তারা। শনিবার বিকেলে মিছিলটি নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ-সভাপতি মর্তুজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহমেদ।
আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত পারভেজ, তৌফিকুল ইসলাম মিম, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজিব, শাহ্ মখদুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার, মতিহার দক্ষিণ থানা ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম পাখি, রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল, কাশিযাডাঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক মমিনুল ইসলাম রনি, বোয়ালিয়া পশ্চিম থানা ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম সানি, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন।
এছাড়াও রাজশাহী কলেজের আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, শাহ্ মখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, বোয়ালিয়া থানা পূর্ব সদস্য সচিব রাকিন রায়হান রবিন, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, বোয়ালিয়া পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহম্মেদ রায়হান, মতিহার উত্তর থানা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা ও রাজপাড়া থানা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত রহমান কোকোসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, সদস্য এবং সকল ওয়ার্ড পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।