বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ সোনাদিঘীর মোড় হতে বিক্ষোভ মিছিল বের করে নগরীর সাহেব বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা।

মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী, সদস্য আশরাফ জামান আব্বু, মোস্তাফিজুর রহমান ইকবাল আরিফুল শেখ বনি ও শাহীনা আকতার রোজি, এডভোকেট সেফাত আরা তুলি, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সাংগঠনিক মুসলেমা বেলী, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস, নারী নেত্রী মনোয়ারা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, রাবি ছাত্রদলেরর আহবায়ক সুলতান আহম্মেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, হত্যা, গুম, নির্যাতন ও মামলা দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা। এছাড়াও যানবাহন বন্ধ ও ষড়যন্ত্র করে বিএনপি’র গণসমাবেশ বাতিল করা যারেবনা। কারন মানুষ এখন এই সরকারের প্রতি অনাস্থা এনেছে। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ চুম্বি দাম হয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী সব কিছুতে সাশ্রয়ী হতে বললেও তিনি তাঁর, তাঁর বাবা-মা, ভাই ও বোনের জন্মদিন কোটি টাকা খরচ করে উদযাপন করছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন এভাবে আর চলতে দেয়া হবেনা। আগামী তিন ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশ থেকে এই সরকারের পতনের ডাক দেয়া হবে। এই ডাকে জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে রাজপথে নেমে জীবন বাজি রেখে কঠোর আন্দোলন করার আহবান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin