বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে সরকারের সম্পদ বাজেয়াপ্ত করার ফারমায়েশী রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর সিটি কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাজশাহী কলেজের সামনে দিয়ে নগরীর সোনাদীঘির মোড়, মণি চত্ব¡র, সাহেব জিরো পয়েন্ট ও বাটার মোড় প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, দেশ নায়ক তারেক রহমান এবং তার সহধর্মিনী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তার জুবায়ের রহমান এর বিরুদ্ধে এই ফরমায়েশি রায় বর্তমান কর্তৃত্ববাদী, নিশিরাতের সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ। মাফিয়া সরকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর জনপ্রিয়তায় ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একের পর পর এক ষড়যন্ত্রমূলক মামলা ও ফরমায়েশি রায় প্রদান করছে। জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার সকল অপকৌশল করে যখন ব্যর্থ হয়ে এখন নতুন নতুন ফন্দি ফিকিরে ব্যস্ত হয়ে পড়েছে। কোনভাবেই তারেক রহমানকে বাংলাদেশের মানুষের মনের কোঠা থেকে আলাদা করা যাবে না। বাংলাদেশের ফয়সালা রাজপথে হবে বলে তিনি হুশিয়ারি দেন। যুবদলের কেন্দ্র নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের অবিলম্বে মুক্তির দাবি করেন তিনি।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায় বৃন্দ মোহাম্মদ নাসিম খান, আনারুল ইসলাম, সালাউদ্দিন বিপ্লব, আল মামুন বাবু, জামিলুর রহমান জামিল, সোহেল রানা, ইসমাইল আলী রাহি,রাজশাহী মহানগর যুবদলের দপ্তর শফিক মাহমুদ তন্ময়সহ রাজশাহী মহানগর যুবদল, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin