নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে রাজশাহী মহানগর যুবদলের অন্তর্গত ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্য ১৭নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নগরীর নওদাপাড়া মোড়ে নেতা-কর্মীদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশে কর্মীসভায় ১৭নং ওয়ার্ড (পূর্ব-পশ্চিম) কমিটি গঠন করা লক্ষে আহ্বায়ক ও সদস্য সচিব পদে নাম প্রস্তাব গ্রহণ করা হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। প্রধান বক্তা হিসেবে হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা, ঈষমাইল আলী রাহী, মহানগর যুবদলের সদস্য বনি সরদার, দপ্তর সম্পাদক শফিক মাহমুদ তন্ময়, আকতার হোসেন অপু, আরিফুজ্জামান সোহেল, মাসুদুল হক মৃধা মমিন, মুক্তার আলী সাদ্দাম, মজিবুল হক মিলন, নাফিজ ইমতিয়াজ ড্যানী, রুবেল শেখ মিরাজ, রাকিব হোসেন, গোলাম নবী জেমি, হাসান খাঁন, মোফাজ্জল হোসেন শুভ, সুরাজ আলী, নীরব খান তারেক, সায়দুল হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমুখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান। হাসিবুল ইসলাম সাইফুল ও সোহেল রানার সঞ্চালনায় আরও উপস্থিত মহানগর যুবদলের সদস্য সারওয়ার পারভেজ রকি, শ্যামল শেখ , তৌফিক হায়দার, শরিফুল ও বাদশা সহ যুবদলের নেতা কর্মীরা।