বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর যুবদলনেতা রবি’র নেতৃত্বে বৃক্ষরোপন

  • প্রকাশ সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একটি দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে ২৫শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এর অর্ধেকেরও কম। এজন্য বাংলাদেশে বার বার পরিবেশ বিপর্যয় ঘটছে। এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তা, বিভিন্ন অবকাঠামো ও প্রতিষ্ঠান করার জন্য ভূমি অধিগ্রহনের নামে অনেক বনভূমি অধিগ্রহন করা হয়েছে। এরফলে বহু বনভূমি উজার হয়ে গেছে। দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীতেও একইভাবে বন উজার করা হয়েছে। গাছ কেটে ফাঁকা করা হয়েছে অনেক স্থান।

এছাড়াও রাজশাহীকে নো-সোয়েলের নামে রাস্তার দুইধারে রাখা হয়নি কোন মাটি। অথচ পূর্বের সকল রাস্তার পার্শে থাকতো মাটি। সেখানে রোপন করা হতো বিভিন্ন ধরনের গাছ। কথাগুলো বলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম। তিনি গতকাল রাজশাহী মহানগরীর ৩০নং ওয়ার্ডে যুবদলের অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে বৃক্ষরোপন করেন।

দেশের বনভূমির ন্যায় রাজশাহী মহানগরীকে সবুজের শহর হিসেবে গড়ে তুলতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন বলে উল্লেখ করেন তিনি। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করবেন বলে রবি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin