সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর শ্রমিক দলের মে দিবস পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে এবং নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে মহান মে দিবস পালন করা হয়। রাজশাহী মহানগর ও জেলা শ্রমিক দলের আয়োজনে বেলা ১১টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

রাজশাহী মহানগর শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখির সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা শ্রমিক দলের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক।

শ্রমিক দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ও শ্রমিক দল জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ রফিকুল ইসলাম তোতার সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তাফা মামুন, তাজমুল তান টুটুল, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুল ইসলাম মিলু ও সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু ও রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ মে দিবসের আলোকপাত করেন। সেইসাথে দেশের চলমান বিষয় নিয়ে কথা বলে নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin