মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর ২৪ নং ওয়ার্ড বিএনপি’র আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম বেগমান করতে মঙ্গলবার বিকেলে ২৪নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুর হক মন্টু, সদস্য গোলাম মোহায়মেন বিপুল, মহানগর জাসাস সভাপতি এ্যাডভোকেট রজব আলী, সাবেক জিএস সামসুল হোসেন মিলু।
এছাড়াও মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামানন জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আলী ঈশা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে সু-সংগঠিত করার লক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্র্গত ওয়ার্ড ও মহল্লা পর্যায়ে আলোচনা সভা শুরু করা হয়েছে। প্রতিদিন এই রোজার মধ্যে কষ্ট করে হলেও নগরীর বিভিন্ন ওয়ার্ডে আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চলতি মাসের শেষদিন পর্যন্ত এই সভা চলবে বলে জানান তিনি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং এই ফ্যাসিস্ট সরকারকে দ্রত সময়ের মধ্যে ক্ষমতা থেকে বিতারিত করতে সকল প্রকার দ্বিধাদ্বন্দ পরিহার করে প্রতিটি ওয়ার্ড সভায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য আহবান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin