সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের ল্যাপটপসহ আটক এক

  • প্রকাশ সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় সংঘটিত ছিনতাইয়ের মামলার আরেক অভিযুক্তকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তার নিকট থেকে ছিনতাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামি হেলাল (২৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি মধ্যপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। গত ১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ দিবাবগত রাত সোয়া ৩ টায় চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর সকাল ৭.২০ টায় নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক নারী ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিকশাযোগে ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, পেন ড্রাইভ, প্রয়োজনীয় কাগজপত্র এবং আনুমানিক ৫০০ টাকা ছিল। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর ডান হাতের আঙুল আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তে নেমে মহানগর গোয়েন্দা পুলিশ আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় গত ১৩ জুন ২০২৫ খ্রিঃ তারিখে মামলার আরেক আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হেলালের অবস্থান শনাক্ত করা হয়।

পরবর্তীতে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হেলাল ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার অন্যান্য আলামত উদ্ধার করা সম্ভব। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin